Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

অন্তর্বর্তীকালীন সরকার:উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. আসিফ নজরুল

admin • 08 Aug 2024, 09:57 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
অন্তর্বর্তীকালীন সরকার:উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. আসিফ নজরুল

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (০৮আগস্ট) রাতে তিনি বঙ্গভবনে শপথ নেন।

 

১৯৬৬ সালে জন্ম নেয়া এই শিক্ষক অধ্যাপনার পাশাপাশি গবেষক, কলামিস্ট ও সুশীল সমাজের কর্মী হিসেবেও পরিচিত। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ১৯৮৬ সালে স্নাতক ও ১৯৮৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে ১৯৯৯ সালে সোয়াস (স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ) ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পিএইচডি সম্পন্ন করেন। পরে জার্মানির বন শহরের ইনভায়রনমেন্টাল ল'সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। তিনি স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে একজন কমনওয়েলথ ফেলো হিসেবে কাজ করেছেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদানের আগে ১৯৯১ সালে আসিফ নজরুল বহুল প্রচারিত সাপ্তাহিক বিচিত্রায় কাজ করতেন। তিনি কিছু সময় বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা (ম্যাজিস্ট্রেট) হিসেবেও কাজ করেছেন। ইউএনডিপি, এডিবিসহ মানবাধিকার সংস্থা, আইনের শাসন, পরিবেশগত সমস্যা নিয়ে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে তার কনসালট্যান্ট হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি দেশের স্বনামধন্য বিভিন্ন পত্রিকায় নিয়মিত কলাম লেখেন তিনি। এ ছাড়া বেশ কিছু উপন্যাস ও নন-ফিকশন গল্পও লিখেছেন আইনের এই আধ্যাপক।

 

২০১২ সালে আসিফ নজরুলকে তলব করেছিলেন হাইকোর্ট। ১২ মার্চ ২০১২ তারিখে একটি টেলিভিশন চ্যানেলে টক শোতে দেয়া বক্তব্যে অগণতান্ত্রিক শক্তিকে উসকানি দেয়া হয়েছে বলে আদালতে রিট হয়। পরে আদালত এই আদেশ দেন। ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার অফিসকক্ষ কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছিল। এছাড়া বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকারের সমালোচনা করায় বিভিন্ন হুমকি ও হয়রানির শিকার হন আসিফ নজরুল।

 

২০২১ সালে ‍সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন আসিফ নজরুল। যেখানে তিনি বলেন ‘সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে’। পরে বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তার কক্ষের দরজায় ও দেওয়ালে পোস্টারও সাঁটানো হয়। এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারাও তালা মারা কক্ষ তালা দেয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।