Monday, 12 October 2026
শিরোনাম
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে :হাইকোর্ট ৭৫ লাখ টাকা দেনমোহর, বিয়েতে রাজি না হওয়ায় যুবকের বিরুদ্ধে ৬ মামলা সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা উত্তরায় সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা,প্রথম ধাপে ভোটগ্রহণ ২১ জানুয়ারি দেশজুড়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ আদালতের হস্তক্ষেপে মাকে ঘরে তুললেন গ্রামপুলিশ ছেলে, চাইলেন ক্ষমা স্ত্রীর লাশ রেখে নামাজ পড়তে গিয়ে মসজিদেই স্বামীর মৃত্যু
জাতীয়

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ স্বামীর ফোন

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ স্বামীর ফোন

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর নিজেই ৯৯৯-এ কল করে পুলিশের কাছে ধরা দিলেন স্বামী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করার পাশাপাশি ঘাতক স্বামীকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

 

 

রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

নিহত সীমা রানী দাস (২৫) উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের ঘাতক স্বামী উদ্ভবের স্ত্রী। ঘাতক স্বামী একই গ্রামের নকুল দাসের ছেলে। স্থানীয় বাসিন্দা জহিরুল হক বলেন, ‘স্ত্রী সীমা রাণীকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা নিশ্চিত করে উদ্ভব নিজেই থানায় খবর দেন।’

 

 

তিনি জানান, পুলিশ এসে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। পুরো ঘরে রক্তের ছিটেফোঁটা। অনেক ধস্তাধস্তি হয়েছে বলে মনে হচ্ছে। তাদের মধ্যে পারিবারিক কলহের কারণে প্রায় সময় ঝগড়াঝাঁটি হতো।

 

 

তিনি আরো জানান, সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাত। গলা কাটা ও মাথায় আঘাত।

 

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।