Thursday, 3 September 2026
শিরোনাম
শিক্ষা

৭ দিনের ছুটির ফাঁদে শাবিপ্রবি

admin • 17 Oct 2023, 12:45 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
৭ দিনের ছুটির ফাঁদে শাবিপ্রবি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিতে টানা সাত দিন বন্ধ থাকছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

 

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও ক্লাস বন্ধ থাকবে।

 

পাঁচদিনের ওই ছুটির সঙ্গে ২৭ ও ২৮ অক্টোবর ২ দিনের সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় পূজায় শিক্ষার্থীরা মোট ৭ দিনের ছুটি পাচ্ছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।