Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

৭ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ,থাকবে কয়েকদিন

admin • 05 Jan 2026, 11:58 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
৭ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ,থাকবে কয়েকদিন

দেশের সাত জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এর প্রভাবে সারা দেশেই শীতের তীব্র অনুভূতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া জেলাগুলো হলো: পাবনা, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, মৌলভীবাজার ও সিলেট।

 

আবহাওয়া অধিদফতরসূত্র জানায়, আগামী কয়েক দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

এছাড়া চলতি মাসের মধ্যে আরও একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দেশের কোনো কোনো জায়গায় তাপমাত্রা নেমে যেতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।