Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

৬ বছর আগে মারা গেছেন মা, মেয়ের সঙ্গে বাবার এ কেমন কাণ্ড!

admin • 09 Jul 2026, 03:43 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
৬ বছর আগে মারা গেছেন মা, মেয়ের সঙ্গে বাবার এ কেমন কাণ্ড!

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নিজ মেয়েকে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে শহীদুল ইসলাম দেওয়ান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাকে আটক করে পুলিশ।  আটক শহীদুল উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক গ্রামের ইউসুফ আলী দেওয়ানের ছেলে। 

 

ভুক্তভোগীর অভিযোগ, প্রায় ৬ বছর আগে তার মা মারা যাওয়ার পর থেকে ঘরে একা থাকার সুযোগে বাবা বিভিন্ন সময় তাকে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টা করতেন। দীর্ঘদিন বিষয়টি কাউকে বলতে না পারলেও কয়েকদিন আগে কৌশলে বাবার এমন কর্মকাণ্ডের কয়েকটি ভিডিও ধারণ করেন তিনি।

পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

 

নড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।