Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

৫ বছরের শিশু ধর্ষণে অভিযুক্ত কিশোরকে খুঁজছে পুলিশ

admin • 11 Apr 2026, 10:24 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
৫ বছরের শিশু ধর্ষণে অভিযুক্ত কিশোরকে খুঁজছে পুলিশ

জামালপুরে আখ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা করেছেন। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি নূরানি মাদ্রাসার প্লে-শ্রেণির ছাত্রী।

এর আগে, শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের হায়াৎপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

 

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াহিয়া আল মামুন তথ্য নিশ্চিত করেন।

 

মামলা ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের হায়াৎপুর গ্রামের বাসিন্দা মজিবর রহমানের ছেলে অনিক (১৬) শিশুটিকে আখ খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যায়। পরে তাকে একটি পোলট্রি ফার্মে নিয়ে গিয়ে হাত বেঁধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন। শিশুটির চিৎকারে অনিক তার হাত খুলে বাড়িতে নিয়ে আসার পথে তার মায়ের সঙ্গে দেখা হয়। অনিক শিশুটির মাকে বলে খেলতে গিয়ে ব্যথা পেয়েছে। পরে অবস্থার অবনতি হলে রক্তাক্ত অবস্থায় রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়।

স্থানীয় মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, আমাদের সমাজে মূল্যবোধের অবক্ষয় ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের কারণে ধর্ষণের মতো নৃশংস অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের জঘন্য ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা জরুরি।

এ বিষয়ে পুলিশ সুপার মো. ইয়াহিয়া আল মামুন বলেন, শিশু ধর্ষণের ঘটনার অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে মামলা নেওয়া হয়েছে। ভিকটিমের প্রয়োজনীয় মেডিকেল সম্পন্ন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতকে গ্রেপ্তারে বেশ কয়েকটি টিম কাজ করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।