Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

৫ দিনের রিমান্ডে সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

admin • 22 Sep 2024, 10:35 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
৫ দিনের রিমান্ডে সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে রফিকুল ইসলাম নামে একজনকে হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে কারাগারে আটক আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

 

আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

এর আগে গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের থেকে সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেফতার করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।