Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

৪৮তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ,উত্তীর্ণ ৫ হাজার ২০৬ জন

admin • 21 Jul 2025, 08:42 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
৪৮তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ,উত্তীর্ণ ৫ হাজার ২০৬ জন

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (২০ জুলাই) রাতে এ ফলাফল প্রকাশ করা হয়। এতে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন উত্তীর্ণ হয়েছে।

 

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ-টাইপ) পরীক্ষা শুক্রবার (১৮ জুলাই) অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী।

জানা যায়, এই বিসিএস থেকে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। যার মধ্যে সহকারী সার্জন নেয়া হবে দুই হাজার ৭০০ জন আর সহকারী ডেন্টাল সার্জন নেয়া হবে ৩০০ জন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।