Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

৪৬ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা

admin • 18 Feb 2024, 07:29 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
৪৬ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা

৪৬ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। আগামী ৯ মার্চ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেয়ার দিন নির্ধারণ করা হয়েছিল। তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন হয়।

 

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিশেষ এক সভা শেষে এ সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

 

পিএসসির একটি সূত্র জানায়, ৯ মার্চ পরীক্ষা হওয়ার কথা ছিল। নির্বাচনের কারণে পেছানো হয়েছে। পরীক্ষা আগামী ২৬ এপ্রিল হবে। পরীক্ষা পেছানোর কারণে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে দ্রুত সময়ে ফল প্রকাশ ও লিখিত পরীক্ষা নেয়ার পরিকল্পনা করা হয়েছে সভায়।

 

আগামী ৯ মার্চ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেয়ার দিন নির্ধারণ করা হয়েছিল। পিএসসি এ বিষয়ে পরীক্ষার তারিখ জানিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছিল। তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন হয়।

 

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।