Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

৩ দিনের মধ্যে ডুবে যেতে পারে দেশের ২০ জেলা!

admin • 14 Aug 2025, 06:07 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
৩ দিনের মধ্যে ডুবে যেতে পারে দেশের ২০ জেলা!

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের ৫ থেকে ১০টি জেলা এবং তিন দিনের (৭২ ঘণ্টা) মধ্যে ১৫ থেকে ২০টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এ আশঙ্কার কথা জানান।

 

পোস্টে বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদ্মা নদীর, এবং এর শাখা ও উপনদীগুলোর তীরবর্তী জেলাগুলো বন্যা কবলিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

 

২০২৫ সালের বর্ষা মৌসুমে পুরো বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাত হয়েছে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতে (ঐতিহাসিক গড় অপেক্ষা)। এই কারণে ইতিমধ্যে খুলনা বিভাগের বিভিন্ন নদ-নদীর পানি বন্যা বিপদ সীমার কাছা-কাছি উচ্চতায় রয়েছে।

 

‘ফলে বুধবার পদ্মানদীর শাখা নদীগুলো দিয়ে যে পানি প্রবেশ করা শুরু করেছে তার কারণে আজ বৃহস্পতিবার থেকে রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জেলা বন্যা কবলিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে,’ বলেন তিনি।

 

স্ট্যাটাসে তিনি আরও বলেন, আজ বৃহস্পতিবার থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ৫ থেকে ১০টি জেলা এবং ৭২ ঘণ্টার (আগামী ৩ দিনের মধ্যে) মধ্যে ঘণ্টার মধ্যে ১০ থেকে ১৫টি জেলা বন্যা কবলিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে- রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের যে জেলাগুলোর মধ্য দিয়ে পদ্মা নদীর পানি প্রবাহিত হয়।

 

পাশাপাশি মোস্তফা কামাল পলাশ লিখেছেন, আজ বৃহস্পতিবার ইতোমধ্যে রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি বন্যা বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার শুরু করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।