Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

২৯ দিনে মেট্রোরেলের আয় ২ কোটি ৪৬ লাখ টাকা

Mohiuddin Ahmad Tanveer • 31 Jan 2023, 01:15 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
২৯ দিনে মেট্রোরেলের আয় ২ কোটি ৪৬ লাখ টাকা

জনসাধারণের জন্য উন্মুক্ত করার পর ২৯ দিনে মেট্রোরেলে চড়েছেন প্রায় ৩ লাখ ৩৫ হাজার যাত্রী। আর মেট্রোরেলের আয় হয়েছে ২ কোটি ৪৬ লাখ টাকা।

 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক এ তথ্য জানান।

 

তিনি বলেন, মূল আয় বোঝা যাবে পুরো রুট চালু হলে। এই সময়ে ৩ লাখ ৩৫ হাজার টিকিট বিক্রি করা হয়েছে।

 

গত ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২৯ ডিসেম্বর থেকে উত্তরা-আগারগাঁও-উত্তরা মেট্রোরেল জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।