Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

২৭ ডিসেম্বর নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আ.লীগ

admin • 18 Dec 2023, 08:38 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
২৭ ডিসেম্বর নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আ.লীগ

আগামী ২৭ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগ। এইদিন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।

আজ ( ১৮ ডিসেম্বর )  সোমবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আগামী ২৭ ডিসেম্বর তার দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। ওইদিন দলের সভাপতি শেখ হাসিনা নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন।

নির্বাচনের আচরণবিধি মেনে চলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আগামী ২০ ডিসেম্বর সিলেটে নির্বাচনী প্রথম জনসভা করা হবে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম ও সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, শফিকুল ইসলাম শফিক, মেরিনা জাহান কবিতা প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।