Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

২ হাজার জনকে আনসার-ভিডিপির ইফতার বিতরণ

admin • 15 Apr 2023, 07:29 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
২ হাজার জনকে আনসার-ভিডিপির ইফতার বিতরণ

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে উদ্ধার তৎপরতায় অংশগ্রহণকারী ও ক্ষতিগ্রস্ত দুই হাজার জনের মধ্যে ইফতার বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)।

 

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে নিউ মার্কেট এলাকায় আনসার ও ভিডিপির পক্ষ থেকে পরিচালক (অপারেশনস) সৈয়দ ইফতেহার আলী ও ঢাকা মহানগর আনসার (দক্ষিণ) এর জোন কমান্ডার উপ-পরিচালক মো. নাহিদ হাসান ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

 

এর আগে আগুনের ঘটনায় অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তা প্রদান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে আনসার গার্ড ব্যাটালিয়নের (এজিবি) তিন প্লাটুন এবং অঙ্গীভূত আনসারের ছয় প্লাটুনসহ মোট ৯ প্লাটুন আনসার মোতায়েন করা হয়।

 

শনিবার ভোরে নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্য মোতায়েন করা হয়। জীবনের ঝুঁকি নিয়ে এজিবি এবং অঙ্গীভূত আনসার সদস্যরা মার্কেটের ভেতরে ঢুকে মালামাল বের করতে এবং সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিতে ব্যবসায়ীদের সহায়তা করেন।

 

অগ্নিনির্বাপণ কাজে পাঁচ জন আনসার সদস্য আহত হন। তাদের মধ্যে দুজন এজিবি সদস্য ব্যাটালিয়ন আনসার শাকিল এবং ব্যাটালিয়ন আনসার আলমগীর গুরুতর আহত হয়ে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। অঙ্গীভূত আনসার সদস্য সবুজ মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে ভর্তি আছেন। এছাড়া দুজন অঙ্গীভূত আনসার সদস্য অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

আগুন নিয়ন্ত্রণ আসা পর্যন্ত আনসার সদস্যরা নিরলস দায়িত্ব পালন করেন। গত ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ড ঘটে। সেখানেও আনসার সদস্যরা উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ ছাড়াও দুই হাজার জনকে ইফতার প্রদান করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।