Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

২ কি.মিতে শিক্ষার্থীদের ভাড়া গুনতে হয় ৩০ টাকা

admin • 23 Aug 2022, 08:42 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
২ কি.মিতে শিক্ষার্থীদের ভাড়া গুনতে হয় ৩০ টাকা
রাজধানীর বনানী তে বাস ভাড়া হাফ পাশের দাবিতে সড়ক অবরোধ করেছে বনানী বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা। বিদ্যানিকেতন এর প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আমি তাদের যৌক্তিক দাবীর সাথে একমত পোষণ করছি।       বনানী গুলশান রুটে একমাত্র ঢাকা-চাকা,গুলশান-চাকা চক্রাকার বাসগুলো চলে। নতুনবাজার থেকে গুলশান ২ পর্যন্ত ২৫ টাকা ভাড়া আর নতুনবাজার হতে বনানী পোস্ট অফিস পর্যন্ত ভাড়া ৩০ টাকা। অথচ রাস্তা মাত্র ২ কিলোমিটার, কি ভয়াবহ ডাকাতি।   চোখের সামনে এ এক হরির লুট, সাধারন মানুষ এদের হাতে জিম্মি, কারণ এই বাস ছাড়া জনগণের কোনো গতি নেই।   এবার একটু হিসাব কষে দেখা যাক: একজন শিক্ষার্থী কে দৈনিক মাত্র ২ কিলোমিটার রাস্তা যাতায়াযাত করতে বাস ভাড়া গুনতে হয় ৬০ টাকা। দ্রব্য মূল্যের উদ্ধগতি, আর একদিকে জ্বালানী তেলের মূল্যে বৃদ্ধির নামে সাধারন মানুষের পকেট কাটছে পরিবহন মালিক সমিতি। এ যেন বোঝার উপর শাকের আটি।     এভাবে চলতে থাকলে মধ্যবিত্ত পরিবারের ছেলে-মেয়েরা কি করে পড়াশোনা করবে? যাদের বাড়তি কোন আয় নেই ! দেশে এমন ও পরিবার আছে যারা তাদের সন্তানকে ২০ টাকাও হাত খরচ দিতে পারে না, একবার ভেবে দেখুন তারা কতটা অসহায়!

-লেখক

শিবলী মাহাদী 

লেখক ও কলামিষ্ট

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।