Friday, 4 September 2026
শিরোনাম
শিক্ষা

১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ কবে যা জানা গেল

admin • 04 Oct 2023, 08:49 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ কবে যা জানা গেল

অল্প সময়ের মধ্যে আমরা ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এনটিআরসিএ। এ প্রসঙ্গে গণমাধ্যমের সংঙ্গে কথা বলেছেন এনটিআরসিএর সচিব মো. ওবায়দুর রহমান।

তিনি বলেন, বিষয়ভিত্তিক নিবন্ধন সনদ আমরা আর দেবো না। সামনে যেসব বিজ্ঞপ্তি হবে, সবগুলোতে পদভিত্তিক সনদ দেওয়া হবে। অল্প সময়ের মধ্যে আমরা ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করবো। এ বিজ্ঞপ্তি থেকেই নতুন সিদ্ধান্ত কার্যকর করা হবে।

তিনি আরও বলেন, পদভিত্তিক নিবন্ধন দেওয়ার জন্য আমরা সিলেবাস প্রস্তুত করেছি। সেগুলো অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে এটি কার্যকর করা হবে।

২০০৫ সালে যাত্রা শুরু করে এনটিআরসিএ। এরপর বিষয়ের বিপরীতে শিক্ষক নিবন্ধনের সনদ দিয়ে আসছিল সংস্থাটি। এ রীতি এবার ভাঙতে যাচ্ছে এনটিআরসিএ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।