Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জেলার খবর

১৭৫ দিনে কোরআনের হাফেজ হলেন ৮ বছরের তানভীর

admin • 26 Jul 2025, 10:27 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
১৭৫ দিনে কোরআনের হাফেজ হলেন ৮ বছরের তানভীর

মাত্র আট বছর বয়সে পুরো কোরআন শরীফ মুখস্থ করে হাফেজ হওয়ার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে চাঁদপুরের শাহরাস্তির শিশু ছায়েদুজ্জামান তানভীর। মাত্র ১৭৫ দিনে—অর্থাৎ ৫ মাস ২৫ দিনে—সে সম্পূর্ণ কোরআন হিফজ করে সবাইকে চমকে দিয়েছে।

 

শনিবার (২৬ জুলাই) শাহরাস্তির দারুল কোরআন মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক আনুষ্ঠানিক আয়োজনে তানভীরকে হাফেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

তানভীরের বাড়ি শাহরাস্তি পৌরসভার নিজমেহার মোল্লা বাড়িতে। তার বাবা মো. নূরুন্নবী একজন পান বিক্রেতা। এই সাধারণ পেশাজীবী পরিবার থেকে উঠে আসা তানভীরের অসাধারণ অর্জনে এলাকাজুড়ে আনন্দ-উৎসবের আমেজ বিরাজ করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদরাসার হেড মুহাদ্দিস আবু নছর আশরাফি।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি ইসলামী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম মন্টু, প্রেসক্লাব সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি জানান, “তানভীর খুবই মনোযোগী, নম্র ও পরিশ্রমী ছাত্র। তার অধ্যবসায়, নিয়মিত রিভিশন এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে সে এই অভাবনীয় কাজটি সম্পন্ন করেছে। আমাদের প্রতিষ্ঠানের ইতিহাসে এটি একটি গৌরবোজ্জ্বল অধ্যায়।”

তিনি আরও বলেন, “এর আগে এক ছাত্র তৌহিদুল হাসান তাহসিন ৪ মাসে হিফজ শেষ করলেও বয়স ও পারিবারিক প্রেক্ষাপট বিবেচনায় তানভীরের সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।