Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

১৭ আগস্ট থেকে মেট্রোরেল চালুর সিদ্ধান্ত

admin • 11 Aug 2024, 08:51 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
১৭ আগস্ট থেকে মেট্রোরেল চালুর সিদ্ধান্ত

আগামী ১৭ আগস্ট থেকে বন্ধ থাকা মেট্রোরেল চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার (১১ আগস্ট) এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মেট্রোরেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

 

তিনি জানান, আগামী সাত দিনের মধ্যে মেট্রোরেল চালুর প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ মেট্রো স্টেশন বন্ধ থাকবে।

 

এদিকে আগামী ১৫ আগস্ট (বৃহস্পতিবার) থেকে সারাদেশে আন্তঃনগর ট্রেন চালু হবে। তবে এর আগে প্রথম ধাপে মালবাহী ট্রেন ও দ্বিতীয় ধাপে লোকাল এবং কমিউটার ট্রেন চালু হবে। রোববার বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, আগামীকাল সোমবার (১২ আগস্ট) থেকে মালবাহী ট্রেন চলাচল শুরু হবে। আর পরদিন মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে চলবে লোকাল ও কমিউটার। তবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জামালপুর এক্সপ্রেস ও পারাবত এক্সপ্রেস বন্ধ থাকবে। এ ছাড়া আগামীকাল সোমবার বিকেল ৫টা থেকে কাউন্টার ও অনলাইনে মিলবে আন্তঃনগর ট্রেনের টিকিট।

 

বিস্তারিত আসছে...

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।