Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

১৬ বছর পর সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান

admin • 26 Apr 2026, 06:34 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
১৬ বছর পর সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান

বন্ধের সিদ্ধান্ত হওয়ার দীর্ঘ ১৬ বছর পর আপিল দায়ের করার অনুমতি পেয়েছে বন্ধ হয়ে যাওয়া বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ওয়ান’। 

 

চ্যানেল ওয়ানের লিগ্যাল অফিসার মিজান-উল হক জানান, ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের পর আবারো মামলা নিয়ে আদালতে গেলে চেম্বার জজ আমাদের আপিল করার অনুমতি দেন। ফলে দীর্ঘ ১৬ বছর পর আবারো চ্যানেল ওয়ান দর্শকদের সামনে আসবে এমন প্রত্যাশা তৈরি হয়েছে।

 

আদালতের এমন আদেশে সন্তোষ প্রকাশ করেছেন চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন। তিনি বলেন, অন্যায়ভাবে চ্যানেল ওয়ান বন্ধ করে দেয়া হয়েছিল। আদালত ন্যায় বিচার করেছেন।

 

উল্লেখ্য, দেশের বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল ওয়ান’ ১৬ বছর আগে বন্ধ হয়ে যায়। ২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টার কিছু পর তৎকালীন সরকার ফ্রিকোয়েন্সি বরাদ্দ বন্ধ করে দেন। অভিযোগ রয়েছে, রাজনৈতিক এবং প্রতিহিংসাবসত শেখ হাসিনা বিটিআরসিকে বাধ্য করে জনপ্রিয় এই গণমাধ্যমটির সম্প্রচারে হস্তক্ষেপ করেন। পরে হাইকোর্ট বিভাগে মামলা করেন চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ। কিন্তু সরাসরি তৎকালীন সরকারের অন্যায় নির্দেশে মামলার আবেদন খারিজ করে দেয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।