Friday, 4 September 2026
শিরোনাম
বিনোদন

১৪ দিনের রিমান্ডে অভিনেতা আল্লু অর্জুন

admin • 13 Dec 2024, 08:04 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
১৪ দিনের রিমান্ডে অভিনেতা আল্লু অর্জুন

ভারতের হায়দরাবাদে প্রেক্ষাগৃহের বাইরে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় তেলুগু অভিনেতা আল্লু অর্জুনকে ১৪ দিনের রিমান্ডে দিয়েছে আদালত। শুক্রবার পরিবারের লোকজনের উপস্থিতিতে জুবিলি হিলসের বাড়ি থেকে এই তারকাকে গ্রেফতার করে পুলিশ।

 

জানা যায়, গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের একটি প্রেক্ষাগৃহে অর্জুন অভিনীত সিনেমা ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার ছিল। তেলুগু অভিনেতা সেখানে পৌঁছতেই দর্শক এবং অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভিড়ের চাপে ভাঙে প্রেক্ষাগৃহের মূল গেট। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর। গুরুতর আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন ওই নারীর সন্তান।

 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, নিহত ভক্তের নাম রেবতী। ঘটনার ওইদিন রেবতীর সঙ্গে ছিল তার ছেলে শ্রীতেজ।

 

অভিযোগ রয়েছে, অভিনেতার টিম অথবা ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। ফলে প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।