Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে কেরানীগঞ্জের আগুন

admin • 13 Dec 2025, 07:10 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে কেরানীগঞ্জের আগুন

১২ ঘণ্টা পরে নিয়ন্ত্রণে এসেছে কেরানীগঞ্জের জাবালে নূর মার্কেটে লাগা আগুন। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা শাহজাহান মিয়া।

 

তিনি জানান, এই অগ্নিকাণ্ডের বিষয়ে ইন্সিডেন্ট কমান্ড পোস্টের সামনে শর্ট ব্রিফিং করবেন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী।

 

শাহজাহান মিয়া জানান, অগ্নিকাণ্ডের এ ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জনকে জাবালে নূর মার্কেট থেকে উদ্ধার করেছে ফায়ারের কর্মীরা। তবে আগুন কীভাবে লেগেছে সেটা জানা যায়নি। ভোর সাড়ে ৫টা থেকে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট টানা কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপন হতে সময় লাগবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।