হৃদপিন্ডে ‘পেসমেকার’ বসানোর পর বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হয় তার গাড়িবহর।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওয়া হয়েছেন। বিকেল সাড়ে ৫টায় তিনি হাসপাতাল ছাড়েন।
প্রসঙ্গত, গত ২২ জুন শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়ায় রাত সাড়ে ৩টায় এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। এরপর নিবিড় পর্যবেক্ষণে রেখে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পেসমেকার বসানো হয়।





