Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

১০০ টাকায় শেখ হাসিনা চরিত্রে রাজি হলেও এখন অভিনয়ে ‘না’ অপুর

admin • 17 Aug 2024, 06:14 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
১০০ টাকায় শেখ হাসিনা চরিত্রে রাজি হলেও এখন অভিনয়ে ‘না’ অপুর

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা অপু বিশ্বাস। প্রায় দুই দশকের ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। নানা কারণে আলোচনাতেও থেকেছেন। এরমধ্যে চলতি বছরের জানুয়ারি মাসে ১০০ টাকায় চুক্তিবদ্ধ হয়ে বেশ দৃষ্টি কাড়েন।

 

‘শেখ রাসেলের আর্তনাদ’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ঢাকাই ছবির এ নায়িকা। এতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল তাঁর। চরিত্রের নাম ‘হাসু’।

 

সেই সময় ছবির পরিচালক সালমান হায়দার বলেছিলেন, ‘এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চাননি। নামমাত্র ১০০ টাকা দিয়ে তাঁকে সিনেমায় যুক্ত করেছি।’

 

তবে এখন এই নায়িকা জানালেন, ছবিতে আর নেই তিনি। তিনি জানান, অনেক আগেই ছবিটি থেকে সরে এসেছেন।

 

অপু বিশ্বাস বলেন, ‘চুক্তি হওয়ার এক মাসের মাথায়; অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কাজটি না করার কথা ছবির প্রযোজক ও পরিচালককে জানিয়ে দিয়েছিলাম। কিন্তু ওই সময় গণমাধ্যমে খবরটি বের হয়নি। হলে হয়তো আরও আগেই আপনারা জানতে পারতেন।’

 

এই তারকার বক্তব্য, ‘চুক্তির পর কিছুদিনের মাথায় দেখলাম, ছবির প্রযোজক, পরিচালকের কথা ও কাজের মিল নেই। তখনই ছবিটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিই। সত্যি কথা, কাজটি নিয়ে তাঁদের কমিটমেন্ট ঠিক ছিল না। কাজ যা-ই হোক, কমিটমেন্ট থাকতে হবে। তা না হলে একটা ভালো কাজ তৈরি হবে না। ওই সময় তাঁরা কাজের কথা বলে মিথ্যা বলেছিলেন, কাজটির পরিকল্পনা নিয়ে মিথ্যা আশ্বাস দিয়েছিলেন।’

 

এদিকে, শুটিংয়ের বিষয়ে ছবির পরিচালক সালমান হায়দারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া গেছে।বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের জীবনী নিয়ে ছিল ছবির গল্প।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।