Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

admin • 05 Oct 2024, 10:59 PM • পঠিত 4 বার
শেয়ার করুন:
হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

ঢাকার কেরানীগঞ্জে এক হোটেলে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এসময় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রোহিতপুর বোডিং মার্কেটে এ ঘটনা ঘটে। মৃতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

 

প্রত্যক্ষদর্শী মনসুর আলী জানান, কেরানীগঞ্জ উপজেলায় একটি হোটেলে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মায়ের বিরিয়ানির পাশের একটি কাবাবের দোকানের সামনে রাখা সিলিন্ডারের সঙ্গে নবাবগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কা লাগে। এ সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মুহূর্তেই আগুন ধরে যায়। হোটেলটির কর্মচারী মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

 

কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার মো. কাজল মিয়া জানান, হোটেলের আগুনে এখন পর্যন্ত তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এক দোকান থেকে পাশে থাকা আরও কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।