Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন

admin • 20 May 2024, 11:34 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন

ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলে রোববার হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান মারা গেছেন। তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

রোববার (১৯ মে) আজারবাইজান সীমান্তে নির্মিত একটি বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে তাকে বহন করা হেলিকপ্টারটি খোদা আফ্রেইন অঞ্চলে বিধ্বস্ত হয়। 

এতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান, ইরানের পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি এবং আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী আলে হাসেম নিহত হয়েছেন। এছাড়া হেলিকপ্টারে থাকা প্রেসিডেন্টের নিরাপত্তা দল এবং ক্রুও নিহত হয়েছে। 

সোমবার (২০ মে) সকালে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। রাইসির ওই বহরে তিনটি হেলিকপ্টার ছিল। এর মধ্যে দুটি হেলিকপ্টার খারাপ আবহাওয়ার মধ্যেও নিরাপদে অবতরণ করে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।