Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চিলির সাবেক প্রেসিডেন্ট নিহত

admin • 07 Feb 2024, 09:58 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চিলির সাবেক প্রেসিডেন্ট নিহত

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। এই ধনকুবের দুই মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এক বিবৃতিতে ৭৪ বছর বয়সী পিনেরার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার দপ্তর। বুধবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি

 

প্রতিবেদনে বলা হয়, চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা ৭৪ বছর বয়সে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। দক্ষিণাঞ্চলীয় শহর লাগো র‍্যাঙ্কোর কাছে একটি হ্রদে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে দুর্ঘটনার পর এর অন্য তিনজন আরোহী বেঁচে গেছেন।

 

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, পিনেরা তার নিজের হেলিকপ্টারটি উড়িয়েছিলেন। তবে দুর্ঘটনার সময় তিনি পাইলটের আসনে ছিলেন এমন কোনও তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনায় জাতীয় শোক ঘোষণা করা হয়েছে এবং লাতিন আমেরিকার নানা রাজনৈতিক মঞ্চ ভেদে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

 

পিনেরার মৃত্যুর খবরে দক্ষিণ আমেরিকার বর্তমান ও সাবেক রাষ্ট্র ও সরকার প্রধানেরা শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া পোস্টে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, পিনেরার মৃত্যুতে তিনি ‘স্তম্ভিত ও মর্মাহত’ হয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।