Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হুটহাট করে কাউকে জামিন দেবেন না : আইন উপদেষ্টা

admin • 11 Feb 2025, 02:32 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
হুটহাট করে কাউকে জামিন দেবেন না : আইন উপদেষ্টা

বিচার বিবেচনা ছাড়া হুটহাট করে কাউকে জামিন দেবেন না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। 

তিনি বলেন, মামলার এজাহার সুন্দর করে লেখেন, তথ্য দিন। চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। ১৫ বছর ধরে অরাজকতা, গুম ও খুন হয়েছে। প্রতিটি হত্যার বিচার হতে হবে, এ বার্তা দিতে হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয় কর্মশালায় এসব কথা বলেন তিনি।

 

আসিফ নজরুল বলেন, মবতন্ত্র ভয়াবহ। বিচার বিভাগ থেকে শুরু করে সব বিভাগ সঠিকভাবে কাজ করলে মবতন্ত্র কমে যাবে। সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।