Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

হিরো আলমের মনোনয়নপত্র বাতিল

admin • 03 Dec 2023, 02:50 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
হিরো আলমের মনোনয়নপত্র বাতিল

সোশ্যাল মিডিয়ার বরাতে আলোচনায় আসা কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। যথাযথভাবে পূরণ না করায় এটি বাতিল করা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক হিরো আলমের প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন। বগুড়া-৪ আসনে প্রার্থী হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় হিরো আলম মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, প্রতিবারই আমার মনোনয়নপত্র বাতিল হয়। এটা কোনো বিষয় নয়।

এর আগে চলতি বছরের জুলাইয়ে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন হিরো আলম। তারও আগে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন তিনি।

২০১৮ সালের জাতীয় নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে প্রার্থী হয়েছিলেন আলোচিত এ কনটেন্ট ক্রিয়েটর। ওই সময় অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।

উল্লেখ, রোববার হিরো আলমের মনোনয়নপত্র বাতিলের আগে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি এবং সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।