Friday, 4 September 2026
শিরোনাম
বিনোদন

হাসপাতালে চিত্রনায়িকা পরীমনি

admin • 07 Aug 2024, 05:31 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
হাসপাতালে চিত্রনায়িকা পরীমনি

অসুস্থ হয়ে পড়লেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হাজির হয়েছেন তিনি। জানা গেছে, ভার্টিগোর সমস্যায় ভুগছেন। ফেসবুকে হাসপাতালের সামনে নিজের একটি ছবি পোস্ট করে এই খবর জানিয়েছেন নায়িকা নিজেই।

ছবিতে দেখা যাচ্ছে, চোখে রোদচশমা, মাস্কে মুখ ঢেকে হাসপাতালের সামনে নিজস্বী তুলছেন পরীমনি।

 

সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘পৃথিবীর কতো কিছু আমাকে ছেড়ে চলে যায়। শুধু রয়ে গেলো আমার এই ভার্টিগো আর এই হাসপাতাল! লেখার সঙ্গে শান্ত মুখের একটি ইমোজিও জুড়েছেন।

 

পরীমনির ক্যাপশন থেকেই স্পষ্ট বহুদিন ধরেই ভার্টিগো সমস্যায় ভুগছেন তিনি। পাশাপাশি, ‘পৃথিবীর কত কিছু ছেড়ে যায়...’ বলার মধ্যে কি তার প্রাক্তনদের ইঙ্গিত করলেন বাংলাদেশের এই বিতর্কিত নায়িকা?

 

মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমনির কলকাতার ছবি ‘ফেলুবকশি’। ছবিতে তার বিপরীতে দেখা যাবে তৃণমূলের বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তীকে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে শুরু থেকেই ছিলেন পরীমনি। বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের সাপোর্ট করে পোস্ট দিতে দেখা গেছে তাকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।