Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

হাসপাতালে গাঁজার চাষ, মামলা করল কর্তৃপক্ষ

admin • 21 Nov 2023, 04:28 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
হাসপাতালে গাঁজার চাষ, মামলা করল কর্তৃপক্ষ

হাসপাতালের ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে রয়েছে দ্বন্দ্ব। এ কারণে হাসপাতালটির সেবার মান খাবাপ করতে অদ্ভুত এক কাজ করেন সেখানকার অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর। হাসপাতাল প্রাঙ্গণে শুরু করেন গাঁজার চাষ!

 

ভারতের মহারাষ্ট্রের ভিবন্দী এলাকার একটি বেসরকারি হাসপাতালে এই ঘটনা ঘটেছে। তবে কর্তৃপক্ষের নজরে আসার পর সেই গাঁজা সরিয়ে নেওয়া হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

   

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, অভিযুক্ত ওই নারীকে সম্প্রতি হাসপাতালের বহির্বিভাগের সামনে বেশি ঘুরতে দেখা যায়। পরে তারা জানতে পারেন, সেখানে গাজার চাষ করছেন তিনি। এর পর মাদক নির্মূল বিভাগকে জানায় কর্তৃপক্ষ।

   

পরে ওই হাসপাতালে তদন্তে আসে মাদক নির্মূল বিভাগ। এর পর হাসপাতাল প্রাঙ্গণে ২৫ গ্রাম গাঁজা পাওয়া যায়। অভিযুক্ত ওই নারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় তাঁর এক সঙ্গীকেও আসামি করা হয়েছে।

   

গত ১৬ নভেম্বর এসএস নামের ওই বেসরকারি হাসপাতাল পরিদর্শনে যায় নারকোটিক বিভাগ। তারা ধারণা করছে, হাসপাতালের তহবিলে থাকা অর্থ নিয়ে সম্প্রতি ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে দ্বন্দ্ব হয়েছে ওই নারীর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।