Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হামের বদলে জলাতঙ্কের টিকা দেওয়া হলো এক মাসের শিশুকে

admin • 13 May 2026, 06:01 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
হামের বদলে জলাতঙ্কের টিকা দেওয়া হলো এক মাসের শিশুকে

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস বয়সি এক শিশুকে হামের টিকার পরিবর্তে জলাতঙ্কের টিকা প্রয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে স্বাস্থ্য বিভাগের এক কর্মচারীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে শিশুটির পরিবার।

ভুক্তভোগী পরিবার জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ ইন্সপেক্টর নুরুল ইসলাম ভুলবশত শিশুটিকে হামের টিকার পরিবর্তে জলাতঙ্কের টিকা প্রয়োগ করেন। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী পরিবারের দাবি, এ ঘটনায় সহকারী হেলথ ইন্সপেক্টর নূরইল ইসলাম নূরু পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেন।

এ বিষয়ে তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকদের কাজেও বাধা দেওয়া হয়।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল কালাম আজাদ বলেন, জলাতঙ্কের টিকা দেওয়ায় শিশুটির স্বাস্থ্যগত কোনো সমস্যা হবে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।