Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

হামাসের হামলায় ইসরাইলে ১০ নেপালি শিক্ষার্থী নিহত

admin • 09 Oct 2023, 08:35 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
হামাসের হামলায় ইসরাইলে ১০ নেপালি শিক্ষার্থী নিহত

ইসরাইলের দক্ষিণাঞ্চলে শনিবার গাজার সশস্ত্রগোষ্ঠী হামাসের হামলায় নেপালের ১০ শিক্ষার্থী নিহত হয়েছেন। এর সত্যতা রোববার সংবাদমাধ্যম সিএনএনকে নিশ্চিত করেছেন নেপালি রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত কান্ত রিজাল জানিয়েছেন, নিহতরা অ্যালুমিম কিবুতজের কৃষি বিভাগের শিক্ষার্থী। আরও একজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন।

শনিবার সকাল থেকে হামাসের সঙ্গে ইসরাইলি বাহিনীর তুমুল লড়াই চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, হামাসের অপ্রত্যাশিত হামলায় এ পর্যন্ত ৭০০ ইসরাইলি নিহতের খবর পাওয়া গেছে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অবরুদ্ধ গাজায় ইসরাইলি বিমান হামলায় ৪ শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

শনিবার সকালে কয়েকশ ফিলিস্তিনি যোদ্ধা গাজা উপত্যকার সীমানা অতিক্রম করে ইসরাইলে প্রবেশ করে। তারা স্থল, সাগর ও আকাশপথে প্রবেশ করে ইসরাইলি শহর, থানা দখল করে বিস্ময় ছড়ায়। একই সঙ্গে তারা কয়েক হাজার রকেট ছুড়ে ইসরাইলি ভূখণ্ডে। হামাসের পক্ষ থেকে সব ফিলিস্তিনি সংগঠন ও তাদের মিত্রকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। হামাস ও ইসরাইলি বাহিনীর সংঘাতে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।