Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

হামাসের দুই সেনা কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

admin • 14 Oct 2023, 07:43 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
হামাসের দুই সেনা কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

হামাসের হামলার নেতৃত্বে থাকা দুই জ্যেষ্ঠ সেনা কমান্ডার নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলের সেনাবাহিনী। শনিবার ইসরাইলি সেনাবাহিনীর বরাতে টাইমস অব ইসরাইল তথ্য জানায়।

ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, এদের একজনের নাম আলি কাদি। তিনি হামাসের নুখাবা কমান্ড ইউনিট পরিচালনার দায়িত্বে ছিলেন। ইসরাইলি সৈন্যের ড্রোন হামলায় তিনি হয়েছেন।

আরেকজন সেনা কমান্ডারের নাম মুরাদ আবু মুরাদ। ইসরাইলি সেনাবাহিনী বলছে, তাদের যুদ্ধবিমান যখন হামাসের একটি অভিযানকেন্দ্রে হামলা চালায়, তখন মুরাদ আবু মুরাদ নিহত হন। তবে এ বিষয়ে হামাস কিছু জানায়নি।

এদিকে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, লেবানন সীমান্ত পার হওয়ার চেষ্টা চালানোর সময় ইসরাইলি বাহিনীর হামলায় আজ বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে।

দক্ষিণ লেবাননে হামলার সময় রয়টার্সের এক সাংবাদিকও নিহত হয়েছে। তবে সাংবাদিক হত্যার ঘটনা অকপটে স্বীকার করে ‘দুঃখপ্রকাশ’ করেছে ইসরাইল।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দক্ষিণ লেবাননে ইসরাইলি ক্ষেপনাস্ত্র হামলায় নিহত হন রয়টার্সের সাংবাদিক ইশাম আব্দাল্লাহ। এর পর ইসরাইলের সামরিক মুখপাত্র রিচার্ড হেচড সাংবাদিকদের বলেন, সাংবাদিক নিহতের ঘটনায় আমরা খুবই দুঃখিত।

ইসরাইলের হামলায় ফিলিস্তিনে গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ৩২০ জন। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গাজায় ইসরাইলের মুহুর্মুহু বিমান হামলায় অনেক নারী ও শিশুরও প্রাণ গেছে।

এ পর্যন্ত মোট ফিলিস্তিনি নিহত হয়েছে ২ হাজার ২১৫ জন, আহত ৮ হাজার ৭১৪ জন। এদিকে মোট ইসরাইলি নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ আর আহত হয়েছে ৩ হাজার ৪০০ জন।

শুরুতে ইসরাইলিদের নিহতের সংখ্যা বেশি হলেও, এখন ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ইসরাইলিদের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে।

এদিকে শনিবার এক বিবৃতিতে ইসরাইল জানিয়েছে, হামাসের কমান্ডার আলি কাদিকে হত্যা করেছে দেশটি। তবে এ বিষয়ে হামাস এখনো কিছু জানায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।