Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় সারা দেশ জেলার খবর

হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

admin • 23 Aug 2022, 08:53 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বাসে হাফ ভাড়া কার্যকরের দাবিতে বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন।     মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে শতাধিক শিক্ষার্থী সেখানে অবস্থান নেন। এসময় বনানী থেকে গুলশান-২ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।     শিক্ষার্থীদের অভিযোগ, গুলশান-বনানী-নতুনবাজার রোডে চক্রাকার যেসব বাস চলাচল করে সেগুলোতে কর্তৃপক্ষ হাফ ভাড়া নিচ্ছে না। আড়াই কিলোমিটার দূরত্বের এই পথে ৩০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে।     আন্দোলনে নেতৃত্ব দেওয়া এক শিক্ষার্থী জানান, আমরা হাফ ভাড়া দিতে চাইলে আমাদের সাথে খারাপ আচরণ করেন বাসের হেলপার-চালকরা। তাই হাফ ভাড়া কার্যকরের দাবিতে সড়কে অবস্থান করছি। দাবি মানা না হলে আমরা আন্দোলনে যাব।     বনানী থানার ওসি নূরে আযম মিয়া বলেন, বাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছি আমরা। বাসগুলো দাবি করছে, তারা নাকি শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয়। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।