Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হাতিরঝিলে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

admin • 05 Apr 2026, 07:26 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
হাতিরঝিলে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর হাতিরঝিল এলাকার একটি বাসা থেকে তানজিলা আক্তার (২৫) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   নিহত তানজিলা বরগুনার বামনা থানার চেচান গ্রামের আব্দুল হকের মেয়ে।   হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন আহমেদ জানান, খবর পেয়ে মাইটিভি গলির একটি বাসার দ্বিতীয় তলা থেকে ঝুলন্ত এক নারীকে অবস্থায় উদ্ধার করি। অচেতন অবস্থায় তাকে দ্রুত ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  
তিনি আরও জানান, আমরা স্বজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি পারিবারিক বিষয় নিয়ে কলহের জেরে নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।