Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হবিগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ দোকান

admin • 20 May 2024, 11:24 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
হবিগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ দোকান

হবিগঞ্জের বানিয়াচংয়ে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয়রা জানায়, ভোরে মার্কুলী বাজারে একটি ইলেকট্রনিক্সের দোকানে আগুন দেখতে পান তারা।

মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে অন্তত ৪ দোকান ক্ষতিগ্রস্থ হয়। স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা চালায়।

পরে খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।