Thursday, 3 September 2026
শিরোনাম
ফিচার

হঠাৎ ফেসবুক কেনো বন্ধ হয়েছিল, কারণ জানালো মেটা

admin • 06 Mar 2024, 10:23 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
হঠাৎ ফেসবুক কেনো বন্ধ হয়েছিল, কারণ জানালো মেটা

মেটা দ্বারা পরিচালিত প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেড এবং মেসেঞ্জার হঠাৎ এক ঘণ্টা বন্ধ থাকার পর আবারও সচল হয়। মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯টার পর থেকে হঠাৎ ফেসবুকে বিভ্রাট দেখা দেয়। একইসঙ্গে ইনস্টাগ্রাম-থ্রেডও কাজ করছিল না।

তবে রাত সোয়া ১০টার পর থেকে পুনরায় অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন ব্যবহারকারীরা। এবার ফেসবুক বন্ধ হওয়ার কারণ জানিয়েছে মেটা।

মেটার প্রধান যোগাযোগ কর্মকর্তা অ্যান্ডি স্টোন মাইক্রো ব্লগিং সাইট এক্সে বলেছেন, ‘একটি কারিগরি ত্রুটির কারণে আমাদের কিছু সেবা ব্যবহার করতে পারছিলেন না সাধারণ মানুষ। আমরা যতটা দ্রুত সম্ভব এ সমস্যার সমাধান করেছি। যারা এ সমস্যার মুখোমুখি হয়েছিলেন আমরা তাদের সবার কাছে ক্ষমা চাইছি।’

তবে মেটার এ কর্মকর্তা কি ধরনের কারিগরি ত্রুটির কারণে এত বড় সমস্যা দেখা দিয়েছিল, সেটি স্পষ্ট করেননি।

এই অবস্থায় ব্যবহারকারীদের কিছু বিষয়ে সচেতন থাকতে পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তারা ফেসবুক ব্যবহারকারীদের কিছু কাজ করতে নিষেধ করেছেন।তারা বলছেন, এখন ফেসবুক পেইজে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক না করা। ফেসবুক অ্যাপ আনইন্সটল করা যাবে না। এছাড়া বারবার টু-ফ্যাক্টর অথেনটিকেশনের কোড না দেওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি অ্যাপের ডেটা ক্লিয়ার না করার পরামর্শ দিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।