Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হঠাৎ উধাও ফেসবুকের ডেস্কটপ ভার্সন, যে ত্রুটির কথা জানালো মেটা

admin • 19 Jul 2026, 04:01 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
হঠাৎ উধাও ফেসবুকের ডেস্কটপ ভার্সন, যে ত্রুটির কথা জানালো মেটা

হঠাৎ করেই অনেক ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্ট অদৃশ্য হয়ে গেছে। ডেস্কটপ থেকে লগইন সমস্যার অভিযোগ উঠেছে। ডেস্কটপ ভার্সনের কেউ নিজের প্রোফাইল খুঁজে পাচ্ছেন না, আবার কেউ লগইন করলেও অ্যাকাউন্ট বা পেজ দেখতে পারছেন না। এতে ব্যবহারকারীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ।

 

রবিবার (১৯ জুলাই) দুপুর দেড়টার পর ফেসবুক অ্যাকাউন্টে এ সমস্যা দেখা দিয়েছে।

এমন পরিস্থিতিতে মেটা জানিয়েছে, এটি স্থায়ী অ্যাকাউন্ট মুছে যাওয়ার ঘটনা নয়। মূলত ফেসবুকের সাইট-সংক্রান্ত কারিগরি ত্রুটির কারণেই সাময়িকভাবে এ সমস্যা দেখা দিয়েছে। ব্যবহারকারীরা জানিয়েছেন, কারও প্রোফাইল 'নট অ্যাভেইলেবল' দেখাচ্ছে, কারও অ্যাকাউন্ট সার্চে পাওয়া যাচ্ছে না, আবার অনেকেই লগইন বা পেজ লোড করতে সমস্যায় পড়ছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।