Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

হজ ভিসায় সৌদি সরকারের নতুন নিয়ম

admin • 07 May 2024, 10:34 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
হজ ভিসায় সৌদি সরকারের নতুন নিয়ম

হজ ভিসার ক্ষেত্রে নতুন নিয়ম আরোপ করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাবিষয়ক মন্ত্রণালয় বলেছে, হজ ভিসা দিয়ে ২০২৪ সালে হজের আনুষ্ঠানিকতায় অংশ নেয়া যাবে এবং শুধু জেদ্দা, মদিনা ও মক্কা শহরে ভ্রমণ করা যাবে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।

হজ ও ওমরাবিষয়ক মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, সৌদি আরবে কোনো কাজ করা, বসবাস বা নির্ধারিত শহরের বাইরে ভ্রমণের জন্য হজ ভিসা বৈধ নয়। এই নিয়ম লঙ্ঘনকারী ভবিষ্যতে হজে অংশ নেয়ার অনুমতি না-ও পেতে পারেন। তাকে সৌদি আরব থেকে বের করে দেওয়া হতে পারে।

 

উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) অন্তর্ভুক্ত দেশগুলো ছাড়া যেসব আন্তর্জাতিক দর্শনার্থী হজ পালন করতে চান, তাদের অবশ্যই হজ ভিসা নিতে হবে। হজ ভিসা শুধু হজ মৌসুমের জন্যই বৈধ।

 

এই সময়ের মধ্যে হজ ভিসা নেওয়া ব্যক্তির ওমরা পালন বা যেকোনো ধরনের আর্থিক বা অবৈতনিক কাজের ব্যাপারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে নতুন নিয়মে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।