Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হজ প্যাকেজ কখন ঘোষণা করা হবে, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী

admin • 15 Jan 2023, 08:19 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
হজ প্যাকেজ কখন ঘোষণা করা হবে, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী

আগামী ২৫ থেকে ৩০ জানুয়ারির মধ্যে চলতি বছরের হজ প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। হজ প্যাকেজের মূল্যের বিষয়ে তিনি বলেন, রিয়ালের মূল্য বাড়ায় হজ প্যাকেজের খরচ কিছুটা বাড়তে পারে।

রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের বাসভবনে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা জানান।

ফরিদুল হক বলেন, বিমানের (বিমান বাংলাদেশ এয়ারলাইন্স) সঙ্গে আমাদের মিটিং আছে, সেই মিটিং আমরা করবো। সৌদি আরবে আমরা যে কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করে আসলাম তাদের সঙ্গে রেট নিয়ে আমাদের আলোচনা হচ্ছে।

আরো পড়ুন:নেপালের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

আমরা একটা রেট বলেছি, তারা একটা রেট বলেছে, তাদের সঙ্গে আমাদের নেগোসিয়েশন চলছে, ওরা যেটা চেয়েছে সেটা যাতে না হয়। যদি ৫ শতাংশও রেট কমে সেটা বাংলাদেশের জন্য উপকার। সেই রেটগুলো আমরা হয়তো ২০-২২ জানুয়ারির মধ্যে পেয়ে যাবো।

 

প্রতিমন্ত্রী বলেন, আগামী ২২ জানুয়ারি বিমানের সঙ্গে আমাদের কথা হয়ে গেলে আশা করছি ২৫ থেকে ৩০ জানুয়ারির মধ্যে আমরা হজ প্যাকেজ ঘোষণা করে দেবো ইনশাআল্লাহ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।