কুষ্টিয়ার কুমারখালীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ড্রিম এলাইভ সেন্টারের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (০৯ মার্চ) বিকেলে শহরের হাসপাতাল রোডে অবস্থিত লোটাস হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও লোটাস চক্ষু হাসপাতালের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে লোটাস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বিশ্বজিৎ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৮,কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা ) আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন।
কুমারখালী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হাফেজ মাসুদ রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক এ্যাড. জাকারিয়া আনছার মিলন , কুমারখালী প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভি প্রতিনিধি লিপু খন্দকার, কুমারখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তানভীর লিটন, কোষাধ্যক্ষ ও একুশে টিভির জেলা প্রতিনিধি মাহমুদ আলাল, ড্রিম এলাইভ সেন্টারের সভাপতি নাইমুজ্জামান নাইম, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ইসরাইল হোসাইন, কুমারখালী থানার উপ-পুলিশ পরিদর্শক সোহাগ শিকদার, উপ-পুলিশ পরিদর্শক প্রকাশ, কুমারখালী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল, লোটাস হাসপাতালের চিকিৎসক ডা. সুজন মাহমুদ, হাসপাতাল রোড বাজার সমিতির সভাপতি মো. আইয়ুব আলী সহ অনেকে উপস্থিত ছিলেন ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।





