Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

স্বেচ্ছায় আবহাওয়া অধিদপ্তরের পরিচালকের পদত্যাগ

admin • 19 Aug 2024, 09:20 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
স্বেচ্ছায় আবহাওয়া অধিদপ্তরের পরিচালকের পদত্যাগ
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. আজিজুর রহমান পদত্যাগ করেছেন। সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
পদত্যাগপত্রে তিনি বলেন, ‘আমি মো. আজিজুর রহমান চুক্তিভিত্তিক নিয়োগের চুক্তিপত্রের অনুচ্ছেদ ৭ অনুযায়ী, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) পদ হতে অদ্য ১৯ আগস্ট স্বেচ্ছায় পদত্যাগ করলাম।’
মো. আজিজুর রহমান ২০২১ সালের ১ নভেম্বর পরিচালক (চলতি দায়িত্ব) নিয়োগ পান। এর আগে তিনি আবহাওয়া অধিদপ্তরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।   প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তার দেশত্যাগের পর থেকে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানসহ গুরুত্বপূর্ণ পদধারীদের পদত্যাগের হিড়িক পড়ে। 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।