Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

স্বাস্থ্যমন্ত্রীর এলাকায় মেডিকেল কলেজের অনুমোদন

admin • 14 Jun 2026, 09:07 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
স্বাস্থ্যমন্ত্রীর এলাকায় মেডিকেল কলেজের অনুমোদন

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের এলাকা নরসিংদী জেলায় নতুন সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার।

 

রোববার (১৪ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ‘নরসিংদী মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি দেওয়া হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় নরসিংদী জেলায় এ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

 

একই সঙ্গে সংশ্লিষ্ট দফতর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন এ মেডিকেল কলেজ চালু হলে নরসিংদী ও আশপাশের জেলার শিক্ষার্থীদের চিকিৎসা শিক্ষার সুযোগ বাড়বে। পাশাপাশি অঞ্চলের স্বাস্থ্যসেবা অবকাঠামো উন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।