'স্বপ্ন কুড়াই' সমাজ উন্নয়ন সংস্থায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় সংস্থার নিজস্ব কার্যালয়ে জাতীয় সংগীতের তালেতালে জাতীয় পতাকা উত্তোলন করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক এস এম আব্দুর রহিম।
এসময় উপস্থিত ছিলেন- সংগঠনটির সাধারণ সম্পাদক হুমায়েত ইসলাম আসিফ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ,খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মো: আবুল কালাম আজাদ সহ সহকারী ছাত্র-ছাত্রীবৃন্দ।
বিভিন্ন ধরনের খেলাধূলার মধ্য দিয়ে দিনব্যাপী দিবসটি পালন করতে পেরে এলাকার জনগন খুবই খুশী, তারা স্বপ্ন দেখে স্বপ্ন কুড়াইকে নিয়ে।
উল্লেখ্য যে সুখী-সমৃদ্ধ দেশ ও জাতি গঠনের লক্ষ্যে সমাজ/পরিবারে পিছিয়েপরা জনগোষ্ঠীকে যৌথ-কর্মের মাধ্যমে স্বাবলম্বী করে, রাষ্ট্র/সমাজের উচ্চবিত্ত শ্রেনীর সাথে সমন্বয়সাধনে এক সমৃদ্ধ পারিবারিক বন্ধনের ক্ষেত্র তৈরি করা এবং এই সমৃদ্ধ বন্ধনকে পরিবেশ সুরক্ষায় প্রভাব-বিস্তার ঘটানোর মাধ্যমে বৈশ্বিক মানবতার শান্তি প্রতিষ্ঠা করাই “স্বপ্ন কুড়াই” সমাজ উন্নয়ন সংস্থার উদ্দেশ্য।





