Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সম্ভব্য তারিখ ঘোষণা

admin • 13 Aug 2024, 09:05 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সম্ভব্য তারিখ ঘোষণা

আগামী সেপ্টেম্বর মাসের ১১ বা ১২ তারিখ থেকে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা পুনরায় শুরু করা পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের এ নিয়ে আলাপ-আলোচনা চলছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাওয়া একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

 

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, থানাগুলোতে প্রশ্নপত্র ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অনেক থানায় হামলা ও অগ্নসংযোগ হয়। এতে প্রশ্নপত্র নষ্ট হয়ে যায়। তাই নতুন করে আবার প্রশ্নপত্র ও রুটিন তৈরি করা হচ্ছে। এ কারণে কিছুটা সময় লাগছে।

 

সূত্র আরও জানায়, বন্যার কারণে সিলেট বিভাগে কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত ছিল। সেগুলো নতুন করে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

 

গত ৩০ জুন সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে গত ১৮, ২১, ২৩ ও ২৫, ২৮ জুলাই ও ১ ও ৪ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষে ১১ আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে তা-ও স্থগিত করা হয়েছে।

 

আগামীকাল বুধবার থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। অন্য শিক্ষাপ্রতিষ্টান খোলার ব্যাপারে বুধবার ঘোষণা আসতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।