Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে ৬০ বছরের বৃদ্ধার অবস্থান

admin • 14 Mar 2026, 07:30 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে ৬০ বছরের বৃদ্ধার অবস্থান

ফরিদপুরের ভাঙ্গায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে নার্গিস বেগম (৬০) নামে এক নারী তার প্রেমিক আবু বক্কারের (৪৫) বাড়িতে অবস্থান নিয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নার্গিস বেগম চার সন্তানের জননী এবং আবু বক্কার পাঁচ সন্তানের জনক। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে এলাকাবাসী জানিয়েছেন। এর আগে আবু বক্কার তাকে নিয়ে দুবার ঢাকার সাভার এলাকায় পালিয়ে যান। পরে আবু বক্কারের প্রথম স্ত্রী তাদের সেখান থেকে বাড়িতে ফিরিয়ে আনেন।

নার্গিস বেগমের দাবি, আবু বক্কার তাকে বিয়ে করেছেন এবং তার ডাকে সাড়া দিয়েই তিনি ওই বাড়িতে এসেছেন। তিনি বলেন, “আমি আমার আগের সংসার ছেড়ে চলে এসেছি। আবু বক্কার আমাকে বিয়ে করেছে, তাই এখন আমি তার বাড়িতেই থাকব।”

অন্যদিকে আবু বক্কারের স্ত্রী নুপুর বেগম বলেন, তার স্বামী বর্তমানে কারাগারে রয়েছেন। তিনি জানান, “আমার স্বামী যদি জেল থেকে এসে তাকে ঘরে তুলে নেয়, তাহলে আমার আপত্তি নেই। তবে আমার স্বামীর অনুপস্থিতিতে আমি তাকে জায়গা দিতে পারব না।”

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর পুরো গ্রামজুড়ে কৌতূহল ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।