Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

স্ত্রীর কাছে বেধড়ক মার খান মিঠুন!

admin • 17 Jun 2023, 08:36 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
স্ত্রীর কাছে বেধড়ক মার খান মিঠুন!

জনপ্রিয় অভিনেতা ডিস্কো ড্যান্সার খ্যাত মিঠুন চক্রবর্তী পেয়েছেন একাধিক জাতীয় পুরস্কার। বলিউড ইন্ডাস্ট্রিতে তিনি মহাগুরু আবার কারো কাছে এমএলএ ফাটাকেষ্ট। ক্যারিয়ারের সব ক্ষেত্রে সাফল্যের পরও স্ত্রী যোগিতার হাতে নাকি মার খান তিনি! যা অকপটে স্বীকার করেছেন স্বয়ং মিঠুন।

দীর্ঘদিনের সম্পর্ক এবং বিবাহিত জীবনে চার সন্তানের বাবা-মা এ দম্পতি। তবে স্ত্রীর কাছে মার খাওয়ার প্রসঙ্গ তুললেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা অঙ্কুশ।

মজার ছলে মিঠুনকে তিনি বলে বসেন, এমজির একটা বিষয় খুব ভালো। উনি স্ত্রীর কাছে মার খেয়েও… তারপর? কথা শেষ করতে দিলেন না মিঠুন। তাকে বঙ্কুশ, পল্টুশ বলে সম্বোধন করে নিজেই বলেন, শোন শোন, আমি না একদম ফালতু কথা বলি না। আমি আগেও বলেছি, আমার স্ত্রীর হাতে আমি মার খাই, ও আমায় পেটায় আমি তাতে গর্বিত। আমার তাতে কোনো অসুবিধাই নেই।

যা শোনার পর হেসে খুন আশেপাশের সবাই। যেন বিশ্বাসই করতে পারছেন না এও সম্ভব!

উল্লেখ্য, দীর্ঘদিন পর ভারতের টিভি শো ড্যান্স বাংলা ড্যান্স-এর মঞ্চে আবারও মহাগুরু হয়ে ফিরেছেন মিঠুন চক্রবর্তী। গতকাল ছিল এ অভিনেতার জন্মদিন। সেই উপলক্ষ্যে হয়েছে বিরাট সেলিব্রেশন। যেখানে তাকে নাচে-গানে ট্রিবিউট দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।