অন্য এক ব্যক্তির সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় দেখতে পেয়ে স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারলেন স্বামী। ভারতের উত্তর প্রদেশের শাহি এলাকার গোতিয়া গ্রামে সম্প্রতি এই ঘটনা ঘটেছে।
শাহি পুলিশ স্টেশনের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, অভিযুক্ত স্বামীর নাম নেপাল সিং। সম্প্রতি তিনি তাঁর স্ত্রী ৩৫ বছর বয়সী অঞ্জলিকে এক ব্যক্তির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এর পরই আগুন দিয়ে জীবন্ত পুড়িয়ে মারেন স্ত্রীকে।
এই ঘটনার তথ্য পুলিশকে জানায় ওই মেয়ের আত্মীয়স্বজনেরা। গত শনিবার রাতে গ্রামের একটি মাঠের কাছে অঞ্জলির মরদেহ পাওয়া যায়।
অভিযুক্ত নেপালকে গ্রেপ্তার করেছে শাহি পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা করা হয়েছে।





