Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জেলার খবর

স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

admin • 29 Aug 2022, 06:02 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামের রাউজান উপজেলায় এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ আগস্ট) সকালে কদলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পরীর দিঘীর পাড়ের মাওলানা আব্দুল মান্নানের বাড়িতে এ ঘটনা ঘটে।     নিহত ব্যক্তি উপজেলার কদলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. মহিউদ্দিনের মেয়ে জান্নাতুল মাওয়া রিফাত (১৬)।   স্থানীয়রা জানান, রোববার রাতে নিজ বসতঘরে ঘুমাতে যায় রিফাত। পরে আজ সোমবার সকালে ঘুম থেকে না উঠলে পরিবারের সদস্যরা ডাকাডাকি করে কোনো শব্দ না পেয়ে, দরজার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।     এ বিষয়ে কদলপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, আজ সোমবার এ ঘটনার খবর পেয়ে আমরা সেখানে যাই। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।