Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

স্কাউটে নেতৃত্ব দেওয়ায় শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ সহপাঠীর

admin • 25 Jan 2026, 08:13 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
স্কাউটে নেতৃত্ব দেওয়ায় শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ সহপাঠীর

কুষ্টিয়ার কুমারখালীতে স্কাউটে নেতৃত্ব দেওয়ায় শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সহপাঠী ও তার সাথে থাকা বহিরাগতদের বিরুদ্ধে। রোববার বিকেলে পাথরবাড়িয়া মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

 

আহত শিক্ষার্থী সদকী দক্ষিণপাড়া এলাকার ইবাদুল্লাহর ছেলে রুহুল আমিন রাহুল। সে মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল শাখার নবম শ্রেণির শিক্ষার্থী।

 

ভুক্তভোগী শিক্ষার্থী রুহুল আমিন জানায়, সম্প্রতি সে পাথরবাড়িয়া মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে ভোকেশনাল শাখায় ভর্তি হয়েছে। আগামী ২৬ তারিখ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে সে স্কাউটিং এ পারদর্শী হওয়ায় বিদ্যালয় থেকে তাকে নেতৃত্ব দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়। গত কয়েকদিন আগে তাকে তার সহপাঠী রাহিম হুমকি দিলে সে শিক্ষকদের জানায় এবং শিক্ষকরা তাৎক্ষণিক বিষয়টি নিরসন করেন। রোববার হটাৎই রাহিম সহ কয়েকজন তাকে ক্লাসরুমে আটকে বেধড়ক মারপিট করে আহত করে। এসময় তার বাম হাত কব্জি থেকে স্থানচ্যুত হয়ে যায়। হট্টগোল শুনে শিক্ষকরা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন আছে।

 

পাথরবাড়িয়া মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম জানান, রাহুল কয়েকদিন আগে তার শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে। অত্যন্ত ভালো এবং স্কাউটিং এ পারদর্শী। যেকারণে তাকে দায়িত্ব দেওয়া হয়। রোববার রাহিম সহ কয়েকজন বহিরাগত মাদ্রাসার শিক্ষার্থী রাহুলকে মেরে আহত করে। আহত শিক্ষার্থীকে তারা হাসপাতালে ভর্তি করেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান। প্রধান শিক্ষক লেখাপড়ার মান ফিরিয়ে আনার জন্য বোখে যাওয়া শিক্ষার্থীদের অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।