Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির পরিচয় জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

admin • 28 Dec 2023, 06:19 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির পরিচয় জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

সৌদি আরবে এক ভারতীয়কে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি নাগরিকের পরিচয় জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে তাদের পরিচয় তুলে ধরেন।

 

ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে সেহেলী সাবরীন জানান, সৌদি আরবের জিযান অঞ্চলে একজন ভারতীয় নাগরিককে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজন বাংলাদেশি কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বলে জানা যায়। তারা হলেন- যশোরের কোতয়ালি উপজেলার বনিয়াবহু গ্রামের মজুন আলীর ছেলে মোফাজ্জল ও ফরিদপুর সদরের নর সিংহদিয়া গ্রামের মোহাম্মদ জালাল বেপারির ছেলে মোহাম্মদ সিরাজুল ইসলাম।

   

তিনি আরও জানান, অর্থ নিয়ে বিরোধের জের ধরে একজন ভারতীয় নাগরিককে হত্যা করে মরদেহ দাফনের অভিযোগে এই দুই ব্যক্তিকে আটক করা হয় বলে জানা যায়। পরে বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল, জেদ্দা বিষয়টি নিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে।

   

এর আগে, গত ২৪ ডিসেম্বর ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে হত্যার অপরাধে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। দেশটির জিজান প্রদেশে অভিযুক্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।